খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার দেশব্যাপী মানববন্ধন বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৮, ১৩:০২আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৩:২৯

পল্টনের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব-ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৬ মার্চ) সারাদেশে মানববন্ধনের আয়োজন করেছে বিএনপি। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সোমবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিজভী। 

রিজভী বলেন, ‘একই দাবিতে আগামী বৃহস্পতিবার (৮ মার্চ) সারাদেশে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সময়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন হবে। বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিগুলো সফল করার জন্য অনুরোধ করছি।’  

ড. জাফর ইকবালের ওপর হামলার পেছনে বিএনপি রয়েছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেরের কথা শুনে সারা জাতি বিস্ময়ে বাক্যহারা। তবে জনসাধারণ আওয়ামী লীগের নিখুঁত মিথ্যাচার সম্পর্কে ওয়াকিবহাল। দেশবাসী বিশ্বাস করেন, বিএনপির চেয়ারপারসনকে কারাবন্দি করার পর ক্ষুব্ধ জনতার দৃষ্টি অন্যদিকে নিতে খ্যাতিমান লেখক ও শিক্ষক ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টা করা হয়েছে। আঘাতকারীর যত পরিচয় পাওয়া যাচ্ছে, ততই আওয়ামী কানেকশন সুস্পষ্ট হয়ে উঠছে।’

/এএইচআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম