উন্নয়নশীল দেশ, অথচ আধা ঘণ্টার বৃষ্টিতেই পানির নিচে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৮, ১৩:১৪আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৩:১৯

আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘উন্নয়নশীল দেশ, অথচ আধাঘণ্টার বৃষ্টিতে পানির নিচে। নৌকা দিয়ে চলতে হয়। মশার কামড়ে ঘুমানো যায় না। তীব্র যানজট। উন্নয়নশীল দেশ হতে হলে এসব থেকে মুক্তি দিতে হবে।’

শুক্রবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুকে গ্রেফতারের সমালোচনা করে তিনি বলেন, ‘তাকে যেভাবে মাথা-বুকে পিস্তল ঠেকিয়ে গ্রেফতার করা হয়েছে তাতে পুরো জাতি হতাশ হয়েছে। একটা সরকার এমন আচরণ করতে পারে না। কখন করতে পারে, যখন পতন আসন্ন হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘আজ সাড়ে চার হাজার বিএনপি নেতাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে। ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কোন গণতন্ত্র?’

আওয়ামী লীগের জনসভার কথা উল্লেখ করে তিনি বলেন, এতো বড় জনসভা করলেন, এত জনসমর্থন, তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন দিন। পারবেন না। কারণ আপনারা খালেদা জিয়াকে ভয় করেন।

মওদুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্ করে বলেন, ‘প্রধানমন্ত্রী পদে থেকে ভোট চাওয়া বেআইনি ও অনৈতিক। উনি দলীয় প্রধান হিসেবে ভোট চাইতে পারেন। কিন্তু জনগণের টাকায় নয়।  আইনে বলা আছে- উন্নয়নমূলক কর্মসূচি দেখিয়ে বা জনগণকে প্রলুব্ধ করে ভোট চাওয়া যাবে না। তাহলে আমাদেরও সভা সমাবেশ করার অধিকার দিতে হবে। তিনি যদি নিজের খরচে ভোট চান তাতে আপত্তি নেই।'

বাংলাদেশে যে গণতন্ত্রে রয়েছে এ গণতন্ত্র পৃথিবীর কোথাও নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা (আওয়ামী লীগ) ভোট চাইবো, অথচ আপনারা (বিএনপি) পারবেন না, জেলে থাকবেন, এটা হতে পারে না।'

এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী সপ্তাহেই খালেদা জিয়া জামিনে মুক্ত হবেন।’

সংগঠনের উপদেষ্টা এমএ বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাঈদুর রহমান প্রমুখ।

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম