ভোটারবিহীন সরকারের সবচেয়ে বড় ভয় হলো জনগণ: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৮, ২২:২৭আপডেট : ১১ মার্চ ২০১৮, ২২:২৭

ভোটারবিহীন সরকারের সবচেয়ে বড় ভয় হলো জনগণ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তাই জনসমাগম দেখলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে।’ রবিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী (ফাইল ছবি) রিজভী বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার জন্য যথাযথ কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে আবেদন করা হলেও পুলিশের পক্ষ থেকে অনুমতির বিষয়ে আমাদের অবহিত করা হয়নি। দেশের কোথাও জনসভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করা যাচ্ছে না। অনুমতি নিয়ে গড়িমসি, ১৪৪ ধারা জারি করা হচ্ছে।’ একতরফাভাবে আগামী নির্বাচন করার জন্য সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপিনেতা বলেন, ‘বিএনপি হলো এদেশের জনগণের দল, জনগণের ভোটেই ক্ষমতায় যেতে বিশ্বাসী। বিএনপি নয়, আওয়ামী লীগই ক্ষমতা হারানোর ভয়ে বিদেশিদের কাছে দেন-দরবার করতে দৌড়ঝাঁপ শুরু করেছে। আরেকটি দেশি-বিদেশি মাস্টারপ্ল্যানের নীল নকশার নির্বাচন করতে এখন আওয়ামী লীগ বেপরোয়া।’

/এএইচআর/এমও/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম