খালেদা জিয়ার মামলায় আইনি পরামর্শ দেবেন ব্রিটিশ আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১২:৪২আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৫:২৩

খালেদা জিয়ার মামলার পরামর্শে ব্রিটিশ আইনজীবী নিয়োগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার আইনজীবীদের পরামর্শ দেওয়ার জন্য একজন  ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দিয়েছে দলটি। ওই আইনজীবীর নাম লর্ড কারলাইল।

মঙ্গলবার সকাল ১১টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বৃটেনে বিএনপির যারা সমর্থক আছেন, তারা ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দিয়েছেন। তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা ৩৬টি মামলায় দেশের আইনজীবীদের সহযোগিতা ও আইনি পরামর্শ দেবেন। প্রয়োজন হলে তিনি বাংলাদেশে আসবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘লর্ড কারলাইল দীর্ঘদিন আইন পেশা ও রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। তিনি হাউজ অফ লর্ডসেরও সদস্য।’

দেশের আইনজীবীরা খালেদা জিয়ার মামলা পরিচালনায় ব্যর্থ  কিনা, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তিনি আমাদের আইনজীবীদের সহযোগিতা করবেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবেন বিদেশি এ আইনজীবী। ক্রিমিনাল মামলার ওপরে তার অনেক বেশি অভিজ্ঞা রয়েছে।’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর ফখরুল জানান, লর্ড কারলাইল নিজেও খা‌লেদা জিয়ার মামলা প‌রিচালনাকারী আইনজীবী টি‌মের সঙ্গে সম্পৃক্ত হ‌তে পে‌রে আনন্দিত বলে জানিয়েছেন। তিনি খালেদা জিয়ার মামলার রায়ের বিষয়ে অবগত আছেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তাকে বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে। নজিরবিহীনভাবে জামিন রহিত করা হয়েছে। এতে প্রমাণিত হয় দেশে আইনের শাসন নেই। ন্যায়বিচার একেবারেই অনুপস্থিত।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক