জাপা জোটের মহাসমাবেশ শুরু, মঞ্চে এরশাদ-রওশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১১:০৩আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১১:০৮

জাপা জোটের মহাসমাবেশ জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ শুরু হয়। এর আগে সকাল পৌনে ১০টার দিকে সমাবেশ মঞ্চে ওঠেন জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ ও রওশন এরশাদ। জাপা জোটের মহাসমাবেশ

সমাবেশ শুরু হয় কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে। এর পর জাতীয় সংগীত গাওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করছেন জাপা’র ঢাকা উত্তর শাখা প্রেসিডেন্ট ফয়সাল চিশতি। মঞ্চে আছেন জাপা’র কো-চেয়ারম্যান জিএম কাদের, সেক্রেটারি রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ। সম্মিলিত ইসলামি জোটের নেতাদেরও মঞ্চে দেখা যায়। জাপা জোটের মহাসমাবেশ

এর আগে শনিবার সকাল থেকেই জাতীয় পার্টির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে। ঢোল-তবলা, ব্যানারসহ ব্যাপক উৎসাহে তাদের সমাবেশে যোগ দিতে দেখা যায়। জাপা জোটের মহাসমাবেশ

সমাবেশের মূল মঞ্চের পাশে আরেকটি মঞ্চে সাংস্কৃতিক আয়োজন চলছে। সেখানে গান গেয়েছেন নকূল কুমার বিশ্বাসসহ অনেকে।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম