স্বাধীনতা দিবস উদযাপনে বিএনপির কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৪:২৮আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৪:২৮

বিএনপির সংবাদ সম্মেলন

২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করতে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। আজ শনিবার (২৪ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে।এছাড়া কার্যালয়গুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক বছর পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকতে পারবেন না। সেই কারণে সিদ্ধান্ত হয়েছে দলের স্থায়ী কমিটির নেতারাসহ অন্য নেতারা সকাল ৯টায় সাভারে যাবেন। এরপর বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হবে। ২৭ মার্চ স্বাধীনতা র‌্যালি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করি এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ সহযোগিতা করবে। এরপর মুক্তিযোদ্ধা দলসহ অন্য সংগঠনগুলো তাদের কর্মসূচি পালন করবে।’

বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ক্রোড়পত্র বের করবে বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘২৬ মার্চ ক্রোড়পত্র প্রকাশিত হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ  রাজধানীর ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।’ 
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধরী, আব্দুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী প্রমুখ।  

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম