আওয়ামী লীগ সত্যিই কি দেশ চালাচ্ছে, প্রশ্ন ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৩:১১আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৩:২০

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সত্যিই দেশ চালাচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আমার তো মাঝে-মাঝে মনে হয়, সত্যিই কি আওয়ামী লীগ দেশ চালাচ্ছে? আমার তো মনে হয়, অন্য কেউ দেশ চালাচ্ছে। অ্যাজ আ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ কি দেশ চালাচ্ছে? আমাদের তো মনে হয়, কোনও রাজনৈতি দল দেশ চালাচ্ছে না। এটাই আমার সন্দেহ।’

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিন দিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার তিনি দলীয় নিয়মিত কার্যক্রমে ফিরেছেন।

আরও পড়ুন: দুই সিটিতে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

মতবিনিময়কালে মির্জা ফখরুল আরও বলেন, ‘নিজের হাতে তৈরি করা যে সন্তানের জন্য লড়াই করেছে, যুদ্ধ করেছে; তাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেয়ারটেকার জবাই করেছে, গণতন্ত্রকে জবাই করেছে।’

এই সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম