খুলনা-গাজীপুর সিটি নির্বাচনে আ. লীগের প্রার্থী চূড়ান্ত রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৯:৪৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ২০:৪৬

আওয়ামী লীগ আসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে আগামী ৮ এপ্রিল (রবিবার)। ওইদিন দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
এদিকে বৃহস্পতিবার থেকে দুই সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। শুক্রবার ও শনিবার (৬ ও ৭ এপ্রিল) পর্যন্ত এই মনোনয়ন ফরম বেচা হবে।

আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন এর মেয়র পদের জন্য একটি মনোনয়নপত্র কেনা হয়েছে। এটি কিনেছেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

/পিএইচসি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের