সরকার অন্যায় আচরণ করলে সিইসিকে পদত্যাগের পরামর্শ রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৩:৪০আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৬:৪২

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ছবি: আদিত্য রিমন) সরকার অন্যায় আচরণ করলে নিজ নীতিতে অটল থাকতে পদত্যাগ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

সিইসি মন্তব্য করেছেন, সব দল না এলে নির্বাচন ভালো হয় না। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী বলেছেন, ‘সিইসির প্রধান দায়িত্ব যেকোনও নির্বাচনে সব দলকে নিয়ে আসার জন্য সুষ্ঠু নির্বাচনি পরিবেশ সৃষ্টি করা। এক্ষেত্রে সরকার বাধা হয়ে দাঁড়ালেও সংবিধানের অর্পিত ক্ষমতায় সব বাধাকে অতিক্রম করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারেন তিনি।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের ভাষ্য, ‘সরকার যদি সিইসির প্রতি সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার মতো আচরণ করতে চায়, তাহলে নিজ নীতিতে অটল থাকলে বাংলাদেশসহ সারা বিশ্বে সাহসী দৃষ্টান্ত হবেন তিনি। প্রয়োজনে সরকারের অন্যায় চাপের প্রতিবাদে পদত্যাগ করলে দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় আপনার পাশে এসে দাঁড়াবে।’

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচন কমিশন (ইসি) আদৌ সুষ্ঠু নির্বাচন করতে চায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। রিজভীর অভিযোগ, ‘নির্বাচনে সেনা মোতায়েন না করা এবং ইভিএম ব্যবহারের ঘোষণা সরকারি ইচ্ছার প্রতিফলন।’

বিএনপির এই রাজনীতিবিদের অভিযোগ, তাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে। তার মন্তব্য, ‘সেখানে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পরও এতটুকু দমে যাননি তিনি (খালেদা জিয়া)। গতকাল (শনিবার) হাস্যোজ্জ্বল অভিব্যক্তির মাধ্যমে সেই বার্তাই জানান দিয়েছেন তিনি। হাসপাতালে গাড়ি থেকে নামার পর জনতা দেখলো সাহসী দৃঢ়চেতা আর আস্থায় অবিচল দেশনেত্রীকে। মানুষ উপলব্ধি করলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন নেত্রীর অকুতোভয় দুর্জয় সাহস।’

রিজভী মনে করেন, খালেদা জিয়াকে প্রকৃত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা না দিয়ে সম্পূর্ণ প্রহসন করতে শনিবার বিএসএমএমইউ’তে আনা হয়েছিল। তার ব্যক্তিগত চিকিৎসকরাও তার সেবা করার সুযোগ পাননি। হিংসার কারণে কারাদণ্ড দিয়ে শাসকগোষ্ঠী ভেবেছিল, অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে টলে পড়বেন বা রোগে-শোকে কাতর হয়ে যাবেন তিনি। সরকারের সেই আশা কখনোই সফল হবে না।’

/এএইচআর/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম