দুই সিটির বিএনপির প্রার্থী ঘোষণা সন্ধ্যায়, আসছে নতুন মুখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ১৭:০০আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৭:০০





গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন সোমবার (৯ এপ্রিল) সন্ধ্যায় খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনে সংবাদ সম্মেলন শেষে জানান, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুই সিটির দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
বিএনপির একটি সূত্রে জানা গেছে, দুই সিটিতে মেয়র পদে নতুন প্রার্থী দিচ্ছে বিএনপি। গাজীপুরে মেয়র পদে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারকে। আর খুলনায় দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) নজরুল ইসলাম মঞ্জুকে। এ দুজনকে প্রার্থী করতে লন্ডন থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল রবিবার (৮ এপ্রিল) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহীদের সাক্ষাৎ নেন দলের স্থায়ী কমিটির নেতারা। কিন্তু তারা বৈঠকে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। আজ (সোমবার) দুপুরে লন্ডন থেকে ফোন করে এই দুজনকে চূড়ান্ত করতে সবুজ সংকেত দেওয়া হয়েছে।’
গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটির বর্তমান মেয়র এম এ মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র এম এ মান্নানের ছেলে এম মনজুরুল করীম, গাজীপুর জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার, আবদুস সালাম ও জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন।
খুলনা সিটিতে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে যারা সাক্ষাৎকার দিয়েছেন তারা হলেন বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম।



/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম