পহেলা বৈশাখে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৮, ২০:০৯আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ২০:৫১

খালেদা জিয়া (ফাইল ছবি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই নাতনি জাফিয়া ও জাহিয়ার সঙ্গে আরও ছিলেন খালেদা জিয়ার ভাই ও তার স্ত্রী এবং বোনও। শনিবার (১৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান তারা। কারাগার ও বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব আবদুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের পরিবারের সদস্যরা পহেলা বৈশাখে তার সঙ্গে দেখা করা কথা ছিল। তবে তাদের মধ্যে কারা দেখা করেছেন তা আমি জানি না।’

এবারের পহেলা বৈশাখ নিজের দলের নেতাকর্মীদের ছাড়াই কেটেছেন খালেদা জিয়ার। প্রতি বছর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। কিন্তু এবার কারাগারে থাকায় দলের সাংস্কৃতিক সংগঠন জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি এই সাবেক প্রধানমন্ত্রী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রতি বছর আমাদের বৈশাখের অনুষ্ঠানে থাকতেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এখন তিনি কারাগারে। একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে কারাগারে বন্দি রাখা হয়েছে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওইদিন থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি। গত ৮ এপ্রিল ৫৯ দিন কারাবন্দি থাকার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়েছিল।

/এএইচআর/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম