ওবায়দুল কাদেরের বক্তব্য ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১৪:১৯আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৬:১০

পেসক্লাবের সামনে মানববন্ধনে নজরুল ইসলাম খান আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য রাজনী‌তি‌তে ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তির দা‌বি‌তে র‌বিবার (২২ এপ্রিল) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে চি‌কিৎসক সমাজের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তি‌নি একথা ব‌লেন।

নজরুল ইসলাম খান জানান, ওবায়দুল কাদের বলেছিলেন ‘হায়াত মউতের মালিক আল্লাহ তায়ালা’। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছেন তিনি।

এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়া এখনও অনেক অসুস্থ।‌ কিন্তু তার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। এমন সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ বক্তব্য ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে। তাই আমরা সরকার‌কে সাবধান করে দিতে চাই। খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা না হলে, তার স্বা‌স্থ্যের যদি আরও অবনতি হয়, তাহলে পুরো দায়িত্ব সরকারকে নিতে হবে।

তিনি আরও বলেন, ‘যদি সরকারের দুর্বলতার কারণে, অবহেলার কারণে খালেদা জিয়া আরও অসুস্থ হয়ে পড়েন, তাহলে দেশের জনগণ এ অপরাধ ক্ষমা করবে না।’

কারাগারে গেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না জানিয়ে বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দুদিন আগে বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ আমি জেলখানার গেটে অপেক্ষা করেছি। কিন্তু আমাদের জানানো হয়েছে সাক্ষাৎ হবে না। আমরা বিস্মিত হয়েছিলাম, কী কারণ থাকতে পারে? এরপরের দিন খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা দেখা করতে গেলে তাদেরও গেটে বসিয়ে রেখে বলা হয় দ্বিতীয় তলা থেকে তিনি (খালেদা জিয়া) নিচে নামতে পারবেন না। তাই সাক্ষাৎ হবে না। এতেই বোঝা যায়, তার (খালেদা জিয়ার) অসুস্থতার পরিমাণ এতই বেশি যে তিনি আত্মীয়-স্বজনের সঙ্গেও সাক্ষাৎ করতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘এই মানবিক পরিস্থিতি ও বাস্তব অবস্থার আলোকে খালেদা জিয়ার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হোক। তার ব্যক্তিগত চিকিৎসকদের দেখার সুযোগ করে দেওয়া হোক। তাদের (ব্যক্তিগত চিকিৎসকদের) পরামর্শ অনুযায়ী তার (খালেদা জিয়ার) চিকিৎসার ব্যবস্থা করা হোক।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়ার বয়স হ‌য়ে‌ছে, নানা রোগে আক্রান্ত তিনি। তার চোখের অপারেশন হয়েছে। একটা চোখ অনেক লাল হয়ে গেছে। তাকে একজন ভালো ডাক্তার দেখানো দরকার।’

খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি আরও বলেন, ‘আমরা আশা করব, হাইকোর্ট তাকে যে জামিন দিয়েছেন, কৌশলে তা বিলম্বিত না করে তাকে মুক্ত পরিবেশে সুচিকিৎসা দেওয়ার সুযোগ করে দেওয়া হোক।’

 

 

/এসও/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম