মে দিবসে র‌্যালি করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৮, ১৭:১৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৭:২৪

বিএনপি মহান মে দিবস উপলক্ষে ১ মে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশে করার ঘোষণা দিয়েছিল বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দল। তবে গতকাল রবিবার (২৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে সমাবেশের অনুমতি না পাওয়ায় র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। যদিও ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার দাবি, শ্রমিক দলের সমাবেশের আবেদনের বিষয় তাদের জানা নেই।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ কমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রমিক দলের সমাবেশের অনুমতি চাওয়ার বিষয়টি আমার নলেজে নেই। কে আবেদন করেছেন বা তারা কার সঙ্গে দেখা করেছেন, আমি জানি না। আমাকে যদি আপনি লিংক দেন, তাহলে এ বিষয়ে খোঁজ নিয়ে বলতে পারবো।’
এদিকে শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৬ এপ্রিল সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত আবেদন জমা দিয়েছি। গতকাল রবিবার এ বিষয়ে কথা বলার জন্য ডিএমপিতে গিয়েও আমরা কারও সঙ্গে কথা বলতে পারিনি। তাই এখন র‌্যালি করার প্রস্তুতি নিচ্ছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আজ (৩০ এপ্রিল) ডিএমপিতে আর যোগাযোগ করিনি। কারণ, সমাবেশ জন্য একটা প্রস্তুতির ব্যাপার থাকে।’
শ্রমিক দল সূত্রে জানা গেছে, ১ মে মঙ্গলবার সকাল ১০ টায় বিএনপির নয়া পল্টন কার্যালয়ের সামনে থেকে র‌্যালি করার প্রস্তুতি আছে।  র‌্যালিটি মালিবাগ চৌরাস্তা মোড় হয়ে আবার নয়া পল্টনে গিয়ে শেষ হবে।
গত ২২ এপ্রিল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে মে দিবসে শ্রমিক দল সমাবেশ করবে বলেও ঘোষণা দেন তিনি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে তার মুক্তির দাবিতে রাজধানীতে চার বার সমাবেশ করার অনুমতি চেয়েছিল দলটি। কিন্তু ডিএমপি থেকে তাদের সমাবশে করার অনুমতি দেওয়া হয়নি।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম