‘সারাদেশ থেকে সন্ত্রাসীদের গাজীপুরে এনে জড়ো করেছে বিএনপি’

বাংলা ট্রি‌বিউন রি‌পোর্ট
০২ মে ২০১৮, ১৪:৪৮আপডেট : ০২ মে ২০১৮, ১৫:১৫

জাহাঙ্গীর কবির নানক (ফাইল ছবি) গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে বিএন‌পি মিথ্যাচার শুরু করেছে ব‌লে অভিযোগ করেছেন আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ক‌বির নানক। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সারাদেশ থেকে সন্ত্রাসীদের গাজীপুরে এনে জড়ো করেছে বলেও তিনি অভি‌যোগ করেন। বুধবার (২ মে) বেলা ১২টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নাশকতা মামলার দাগি অপরাধীদের সারাদেশ থেকে এনে গাজীপুরে জড়ো করছে বিএনপি। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সার্থে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

তি‌নি আরও ব‌লেন, ‘গাজীপুরে বিএনপির মেয়র নির্বাচিত হয়ে জায়গাটিকে বিএনপির রাজনীতির কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করেছে। ওই এলাকার মানুষ সেবা পায় নাই। তাই গাজীপুরের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা বিশ্বাস করি, গাজীপুরের জনগণ বিএনপির কর্মকাণ্ড আর দেখতে চায় না।’

ভরাডুবি জেনে বিএনপি অপরাজনীতির পথ বেছে নিয়েছে দাবি করে নানক বলেন, ‘আমরা দেশবাসীকে বলতে চাই, বিএনপির শাসন মানে লুটপাট, সন্ত্রাস ও দুর্নীতির অপশাসন। বিএনপি ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন সৃষ্টি করে যে সন্ত্রাস দুর্নীতি ও অপরাজনীতি করেছে, এর জন্য দেশের মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা বিশ্বাস করি আগামী সিটি নির্বাচনে বিএনপি তাদের নিশ্চিত ভরাডুবির আভাস পেয়ে তারা অপরাজনীতির পথ বেছে নিয়েছে। আমরা এই অপরাজনীতির তীব্র নিন্দা জানাই।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি হতাশাগ্রস্ত অবস্থা থেকে আবোল-তাবোল বকছে। তারা শ্রমিকের অধিকার চেয়ে সমাবেশ করতে চেয়েছে। তারা আসলে শ্রমিক অধিকারের জন্য নয়, শ্রমিকের অধিকার হরণের জন্য সব সময় সচেষ্ট ছিল।’

সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘গোয়েন্দা তথ্যে বিএনপি বিশৃঙ্খলা করতে পারে এমন খবর ছিল বলেই তাদের সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক বলে দাবি করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তারেক রহমান পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছিল। সে কারণে জন্মসূত্র তারেক রহমান পাকিস্তানের নাগরিক।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন- সিটি নির্বাচনের আগে খুলনা মহানগরীতে বাড়ছে অচেনা মুখের আনাগোনা

/ইএইচএস/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী