তারেক রহমান কোন মামলায় সাজাপ্রাপ্ত, প্রশ্ন ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৮, ২১:০০আপডেট : ০২ মে ২০১৮, ২১:০৮

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কোন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজাপ্রাপ্ত, এ প্রশ্ন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২ মে) বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণসভায় তিনি এ প্রশ্ন করেন।

বুধবার গণভবনে সংবাদ সম্মেলনে তারেক রহমানকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এত বড় রাজনৈতিক দলে কী আরও কেউ নেই যে, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নেতা করতে হবে।’ এর জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আরে, তারেক রহমান সাজাপ্রাপ্ত কিসে? পার্টির কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পার্টির গঠনতন্ত্রতে আছে, চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব নেবেন। এখানে আপনাদের বলার কিছুই নেই।’

বিএনপির মহাসচিব বলেন, ‘উনি (তারেক রহমান) সাজাপ্রাপ্ত কোন মামলায়? যে মামলাতে তিনি খালাস পেয়েছিলেন সেই মামলায়? তাকে খালাস দেওয়ার অপরাধে নিজের জীবন বাঁচাতে ওই বিচারপতিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আর আপনারা সব সাজাপ্রাপ্ত লোকদের ধরে মন্ত্রিত্বে বসিয়েছেন। আপনাদের মামলাগুলো তুলে নিয়েছেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘গতকাল নির্বাচন কমিশনের প্রেস বিফিংয়ে বলা হয়েছে, অক্টোবর মাসে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জাতীয় নির্বাচনের তফসিল তখনই ঘোষণা করবেন যখন জাতি নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে। আপনারাই রাজনৈতিক সংকট তৈরি করেছেন ভয়াবহভাবে। এই দেশের মানুষ আপনাদের অধীনে নির্বাচনে বিশ্বাস করে না। আপনারা সরকারে থাকবেন আর নির্বাচন সুষ্ঠু হবে সেটা এদেশের মানুষ বিশ্বাস করে না। একই কারণে বারবার বিএনপিসহ সব রাজনৈতিক দল বলছে, নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকার থাকা উচিত।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছিল, সুষ্ঠুভাবে তিনটি নির্বাচন হয়েছে, কেউ প্রশ্ন করেনি। আপনারা ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচন প্রক্রিয়াকে পুরোপুরিভাবে দলের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। যার ফলে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না।’

তফসিল ঘোষণা করার আগে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানের দাবি জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বর্তমান সরকারের গঠন করা। এই নির্বাচন কমিশন সম্পূর্ণ নিজেদের পছন্দমতো গঠন করেছে সরকার। এটা আমরা বার বার বলেছি। আমরা রাষ্ট্রপতির কাছেও গিয়েছি। আমাদের প্রস্তাবগুলো তাকে দিয়ে এসেছি। সেই প্রস্তাবগুলোর একটাও তিনি খুলে দেখেননি। আজকে যাদের নির্বাচন কমিশনে বসিয়েছেন, এরা সবাই আপনাদের তল্পিবাহক।’

সমঝোতার ভিত্তিতে নির্বাচনি তফসিল ঘোষণার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলছি, নির্বাচনে যেতে চাই। যে নির্বাচনে মানুষ তাদের রায় দিতে পারবে, নির্ভয়ে ভোট দিতে যেতে পারবে, যে নির্বাচনে সব দলের সমান অধিকার থাকবে, সেই নির্বাচনে আমরা যাবো। তবে সবার আগে আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই। তারপর পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এরপর একটি নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে, যারা সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকবে; সেনাবাহিনী মোতায়েন করতে হবে নির্বাচনের সময়। এসব দাবি মানতে আপনাদের আপত্তিটা কোথায়? আপনারা যদি এতই জনপ্রিয় হন, তাহলে একটা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে আপনাদের আপত্তি কোথায়?’

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

/এসও/এমএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম