দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়ে গেলে সর্বত্র ভয় তৈরি হয়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৮, ১৬:৪৭আপডেট : ০৩ মে ২০১৮, ১৭:১৬

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ফ্যাসিবাদ যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সর্বত্র ভয় তৈরি হয়। বাংলাদেশের গণমাধ্যমে সরকার গত ১০ বছরে একটি ভয়ঙ্কর ভীতির পরিবেশ তৈরি করেছে।

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে `বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘মুক্ত গণমাধ্যম না থাকলে গণতন্ত্র বাঁচে না। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনই মুক্ত গণমাধ্যম না থাকলে গণতন্ত্র বাঁচে না। পাকিস্তান আমল থেকে সাংবাদিক ভাইদের সংগ্রাম করতে হয়েছে। কিন্তু যে বিষয়টা নিয়ে আমাদের স্বাধীনতা, সেই অবস্থা আজ নেই। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম ভিন্ন চিন্তা করতে পারবো বলে। কিন্তু এখানে কিছু লিখলে গুম হতে হয়। দেশ ছাড়তে হয়েছে সাংবাদিকদের। সরকার মুখে বলছে মুক্ত গণমাধ্যম। অথচ ভিন্ন ধরনের সেন্সরশিপ আরোপ করছে সবখানে। টেলিভিশনে কোন নিউজ যাবে আর কোন নিউজ যাবে না, তা সরকারের লোকজন নির্ধারণ করে দিচ্ছে। একটা খবরের জন্য আমি এক পত্রিকার লোকদের জিজ্ঞেস করলাম—এটা কোথায় কীভাবে পেলেন? তারা বললেন—কিছু করার নেই, আমাদের দেওয়া হয়েছে। এই হলো আমাদের মুক্ত গণমাধ্যম।’
জাতির সঙ্গে জঘন্য প্রতারণা ও ডাবল স্ট্যান্ডার্ড আচরণ করা হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু বাস্তবে ভয়ঙ্কর ফ্যাসিবাদী। ভেতরে এক আর চেহারা আরেক। মুখে বলে এক, আর করছে আরেক। আসলে গত ১০ বছরে ভীতির সমাজ তৈরি করেছে, যে সমাজে কথা বলতে ভয় এবং লিখতেও ভয়। এই ডাবল স্ট্যান্ডার্ড আমাদের শেষ করতে হবে। ’

নির্বাচন কমিশনের সমালোচনায় মির্জা ফখরুল বলেন, ‘এমন একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন তৈরি করেছে, যারা কোনও নিয়ম মানে না। খুলনার প্রার্থী বাধ্য হয়ে প্রচার থেকে সরে এসেছেন। আমরা প্রতিনিধি পাঠিয়ে নির্বাচন কমিশনকে বলেছি। যখন ফোনে বলি, তারা বলে সবই ঠিক আছে। আমরা প্রথম দিনই বলেছি, গাজীপুরের এসপি হারুনকে সরাতে হবে। কারণ, তিনি চিহ্নিত আওয়ামী লীগার।’

আওয়ামী লীগ ১/১১-এর প্রতিনিধিত্ব করে চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘তারা আপনাকে জেলে নিলো, কতো কিছু করলো। তাদের তো কিছু করলেন না। বরং তাদের সবকিছুকে ঘোষণা দিয়ে বৈধ করেছেন। সম্পূর্ণ মিথ্যা অপরাধে খালেদা জিয়াকে জেলে আটক রাখা হয়েছে। আমাদের দাবি, আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। এরপর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সেনাবাহিনী মোতায়েন করে জাতীয় নির্বাচন হতে হবে। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও অবিলম্বে মুক্তি দিতে হবে। ’

/এসও/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম