গাজীপুর নিয়ে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৬:৩৬আপডেট : ০৬ মে ২০১৮, ১৭:০৫

বিএনপি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে রবিবার (৫ মে) জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটিসহ সিনিয়র নেতারা বৈঠকে অংশ নেবেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির একজন সিনিয়র নেতা জানান, রবিবার সন্ধ্যায় সাতটার দিকে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হবে। এতে স্থায়ী কমিটিসহ সিনিয়র নেতারা অংশ নেবেন।

সূত্র জানায়, হঠাৎ করেই গাজীপুর সিটি নির্বাচন বন্ধে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বিএনপি। এ কারণে জরুরি বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন দলটির নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলা ট্রিবিউন কে বলেন, সন্ধ্যায় আমরা মিটিং করবো। তারপর দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

উল্লেখ্য, আজ রবিবার দুপুরে একটি রিট আমলে নিয়ে বিচারপতি নাইমা হয়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তিন মাসের স্থগিতাদেশ দেন।  

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক