আমরা যা করছি, আলোচনা করে বুঝে শুনে করছি: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৮, ২১:১১আপডেট : ১১ মে ২০১৮, ২১:১৬

বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান বিএনপি বুঝে ‍শুনেই এভাবে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আপনাদের অনেকেই আমাদের এরকম আন্দোলন দেখে অসন্তোষ প্রকাশ করতে পারেন। আমরা এমন আন্দোলন কেন করছি? আমরা এমন করছি আমাদের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে; ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। আমরা যা করছি, আলোচনা করে বুঝে শুনে করছি।’

শুক্রবার (১১ মে) বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকা মহানগর জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এখনকার বিএনপির নেতৃবৃন্দ যতটা ঐক্যবদ্ধ, এতটা আগে কখনও ছিলেন না। অবাক হওয়ার বিষয় আমাদের অনেক কর্মীকে মিছিলে দেখতাম না, মিটিংয়ে দেখতাম না; এখন দেখি তারা আসছে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘প্রয়োজনের সময় দল যথাযথ সিদ্ধান্ত নেবে–এটা আমার বিশ্বাস। এই সিদ্ধান্ত আপনাদের বাস্তবায়ন করতে হবে। আজকের এই সভার মতো সভাগুলো হলো এর প্রস্তুতি। আজকে ঢাকা শহরে শুধু যদি রিক্সা ভ্যান শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামেন, সেটা ঠেকানোর ক্ষমতা কারও নেই। ঢাকা শহরে যত গার্মেন্টস শ্রমিক আছেন, তারা যদি একসঙ্গে নামেন ঠেকানো যাবে না। ঢাকা শহরে যত দোকান কর্মচারী আছেন তারা যদি নামে ঠেকানো যাবে না। কিন্তু তাদের ঐক্যবদ্ধ আমরা করতে পারিনি।’

/এসও/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম