নতুন কমিটি নির্বাচন ছাড়াই শেষ হলো ছাত্রলীগের সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৮, ১৬:৩৮আপডেট : ১২ মে ২০১৮, ১৯:০৫

বাংলাদেশ ছাত্রলীগ নতুন কমিটি নির্বাচন ছাড়াই শেষ হলো ছাত্রলীগের ২৯তম সম্মেলন। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। এ সময় তিনি বলেন, ‘ছাত্রলীগের সাংগঠনিক নেতা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী দুই-একদিনের মধ্যে সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা করবেন।’

উল্লেখ্য, এর আগে গত তিনবার সারা দেশ থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটের মাধ্যমে ছাত্রলীগের নেতা নির্বাচন করা হলেও সেটা ছিল প্রশ্নবিদ্ধ। এ কারণে এবার সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক নেতা হওয়ায় এবার তিনিই ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন করবেন। এবার ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশী ৩২৩ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে ১১১ জন সভাপতি ও ২১২ জন সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

/পিএইচসি/জেবি/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম