ঈদের আগেই খালেদা জিয়া মুক্তি পাবেন, আশাবাদ ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৮, ২০:২৩আপডেট : ১৬ মে ২০১৮, ২০:৩৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল

আসন্ন রমজানের ঈদের আগেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ঈদ পর্যন্ত আমাদের চেয়ারপারসন কারাগারে থাকবেন বলে মনে করি না। ঈদের আগেই তিনি মুক্তি পাবেন; এটা হওয়া উচিত।’

বুধবার (১৬ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক চা চক্রে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকা স্বাভাবিক; চেয়ারপারসনের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোতে আপিল করলে জামিন পাওয়া সম্ভব। আগামী ৭-১০ দিনের মধ্যে হাইকোর্টে ওইসব মামলার জামিন চাইবো।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসী যোশেফ, টাঙ্গাইলের সরকার দলীয় এমপি রানা, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাবন্দি অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও খালেদা জিয়া হাসপাতালের চিকিৎসা পাচ্ছেন না। এমনকি, চার সদস্যের মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার  চিকিৎসার জন্য যেসব সুপারিশ করেছে, তাও বাস্তবায়ন করা হচ্ছে না।’

আলাপকালে সদ্য সমাপ্ত খুলনা সিটি করপোরেশন নির্বাচন, সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, নির্বাচন কমিশন এবং আসন্ন গাজীপুর নির্বাচন প্রসঙ্গ নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।

গাজীপুর সিটি নির্বাচন

বিএনপির মহাসচিব বলেন, ‘আসন্ন গাজীপুর নির্বাচন নিয়ে নতুন করে ভাববো, নতুন কৌশল ঠিক করবো। খুলনা নির্বাচনে যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই আমরা নতুন করে ভাববো।’

খুলনা সিটি নির্বাচন

মির্জা ফখরুল বলেন, ‘খুলনায় নতুন কৌশল অবলম্বন করেছে সরকার। সেখানে দৃশত শান্ত আর ভেতরে ভেতরে গোলমাল ছিল অনেক আগে থেকেই। সরকার ইসিকে বশীকরণ করে রেখেছিল; তাদের পদত্যাগ করা উচিত।’

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম