খালেদা জিয়াকে ইফতার দিতে পারলেন না মহিলা দলের নেত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৮, ১৬:২৫আপডেট : ১৮ মে ২০১৮, ১৬:৩৫

নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ইফতার সামগ্রী নিয়ে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন বিএনপির মহিলা দলের নেত্রীরা। তবে পূর্বানুমতি না নিয়ে যাওয়ায় জেলগেট থেকেই ফিরে যেতে হয়েছে তাদের।

জানা যায়, শুক্রবার (১৮ মে) দুপুরে বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে প্রায় ১৫ জন নেত্রী জেলগেটে যান। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কারা ফটকের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে জেল কর্তৃপক্ষের প্রতিনিধি সেখানে উপস্থিত হলে বিএনপির নেত্রীরা তাদের আনা ইফতার সামগ্রী খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

এ সময় জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের জানানো হয়, খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে পরিবার ছাড়া অন্য কারও খাবার গ্রহণ করা হবে না। তারপরও কেউ দেখা করতে চাইলে লিখিত আবেদন করতে পারেন।

এ ব্যাপারে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের মা তিন মাসের ওপরে কারাবন্দি। আজকে প্রথম রমজান, আমাদের নেতাকর্মীরা জানে না তিনি কী খাচ্ছেন। আমরা আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য ইফতার সামগ্রী নিয়ে এসেছিলাম। তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। আমরা প্রয়োজনে এখানে বসে ইফতারও করতে পারি। কিন্তু এটা আমাদের মূল উদ্দেশ্য নয়, আমরা চাই ইফতার আমাদের মায়ের কাছে পৌঁছে দেওয়া হোক।’

তবে জেল কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে ইফতার সামগ্রী নিয়ে ফিরে যান বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, সাবেক সংসদ সদস্য শাম্মী আখতার প্রমুখ।

/সিএ/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম