খালেদা জিয়ার সম্মানে ইফতার মাহফিলে চেয়ার ফাঁকা রাখলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৮, ১৯:৩৫আপডেট : ১৮ মে ২০১৮, ২০:১৭




আসন ফাঁকা রেখে বিএনপির ইফতার কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে ইফতার মাহফিলের মঞ্চের চেয়ার ফাঁকা রেখেছিল দলটির নেতারা। শুক্রবার (১৮ মে) প্রথম রোজায় ইস্কাটনের লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের নিয়ে ইফতারের আয়োজন করে দলটি। প্রতিবছর এই ইফতারে খালেদা জিয়া উপস্থিত থাকতেন। এবার দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাগারে বন্দি। তার সম্মানে মঞ্চে মাঝের আসনটি খালি রাখা হয়। অন্য চেয়ারগুলোতে নেতারা ও এতিম শিশু এবং ওলামা মাশায়েখরা বসেন।






এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউন বলেন, ‘প্রতিবছর প্রথম রমজানে ম্যাডাম (খালেদা জিয়া) ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করতেন। এবার কারাবন্দি থাকায় তার সম্মানে এ চেয়ার খালি রাখা হয়েছে। ম্যাডামের অনুপস্থিতিতে নেতাকর্মীদের রমজানের সেই উৎসব আমেজ নেই। আশা করি খুব তাড়াতাড়ি তিনি কারামুক্ত হয়ে ফিরে আসবেন।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছি। পহেলা রমজানে এ দেশের সবচেয়ে জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাদের মাঝে নেই। প্রতিবছর তিনি প্রথম রমজানে এতিমদের সঙ্গে ইফতার করতেন। কিন্তু আজকে তিনি নির্জন কারাগারে তার প্রথম রোজার ইফতার করবেন। এটা আমাদের মর্মাহত করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
তিনি আরও বলেন, ‘আজ দেশ ও জাতির ক্রান্তিলগ্ন যাচ্ছে। অত্যন্ত ধৈর্য ও সাহসের সঙ্গে এটা মোকাবিলা করে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান বিভিন্ন টেবিলে গিয়ে এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এছাড়া, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।




 

/এএইচআর/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের