প্রধানমন্ত্রীর বক্তব্য ভোটারদের সঙ্গে শ্রেষ্ঠ তামাশা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ১৪:০৮আপডেট : ২১ মে ২০১৮, ১৫:৫১

নয়া পল্টনে বিএনপির সংবাদ সম্মেলন খুলনায় সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য ভোটারদের সঙ্গে শ্রেষ্ঠ তামাশা। আসলে প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রমাণ করলেন তার অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি নির্বাচন কমিশনের হাত-পা বেঁধে দিয়েছেন।’

সোমবার (২১ মে) বেলা ১২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘ভোটারবিহীন নির্বাচনের প্রধানমন্ত্রীর বক্তব্য খুলনার ভোটারদের সঙ্গে শ্রেষ্ঠ তামাশা। অবৈধ ক্ষমতার দৌরাত্ম্যে ভোটারদের অধিকার বঞ্চিত করে এখন তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করছেন প্রধানমন্ত্রী। খুলনা সিটির অর্ধেকেরও কম ভোটার ভোটকেন্দ্রে যেতে পারেনি, কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি হাজার হাজার ভোটার। এ নির্বাচনের পর লজ্জায় আজও নির্বাচন কমিশন কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে পারেনি।’

নির্বাচন কমিশন পুরোপুরি স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এ নেতা আরও বলেন, ‘নির্বাচন কমিশনে আপনাদের পছন্দের লোকজনদের ঢুকিয়ে তাদের হাত-পা বেঁধে দিয়েছেন, যাতে সুষ্ঠু ভোট না হয়। আসলে ইসি খুলনায় সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে মাত্র।’

রিজভী বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন ‘এমপি মন্ত্রীরা নির্বাচনে প্রভাব বিস্তার করে না।’ এটি নির্লজ্জ মিথ্যাচার। এর উদাহরণ হলো, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে প্রভাবিত করতে গতকাল গাজীপুরের টঙ্গীতে এক স্থানীয় এমপির বাসায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এমপি মন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, কর্নেল ফারুক খান; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক; সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ আরও মন্ত্রী এমপিরা। এটা নির্বাচনি আচরণবিধির সম্পূর্ণ পরিপন্থী। এ ঘটনায় গাজীপুর সিটি করপোরেশন নিয়ে ক্ষমতাসীন মহলের এক গভীর নীলনকশার বীভৎস আভাস ফুটে উঠছে।’’

বিএনপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, নির্বাহী সদস্য আমিনুল ইসলামসহ অনেকে।

/এএইচআর/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম