চুনোপুঁটিদের না, মাদকের মূল সম্রাটদের নাম প্রকাশ করুন: সরকারকে মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৮, ১৫:৪৪আপডেট : ২২ মে ২০১৮, ১৬:১১

বক্তব্য রাখছেন খন্দকার মোশাররফ হোসেন চুনোপুঁটিদের না মেরে মাদকের মূল নায়কদের নাম প্রকাশ করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি দাবি করেন, মাদক সম্রাটরা সবাই আওয়ামী লীগের বড় বড় নেতা ও কর্মী। সরকারের এমপি, যাকে সারাদেশের মানুষ চেনে মাদক সম্রাট হিসেবে, তাকে ধরার পরিবর্তে ফুলের মালা পরানো হয়েছে।

মঙ্গলবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশের মানুষ নিরাপদে নেই। কথায় কথায় ক্রসফায়ারে দেওয়া হচ্ছে। গুম ও খুন চলছে। হঠাৎ বিচারবহির্ভূত হত্যা শুরু হয়েছে মাদকের নামে। এর মাধ্যমে বিরোধীদের দমনের সুদূরপ্রসারী লক্ষ্য বাস্তবায়ন করতে চায় সরকার। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দিয়ে মাদক নির্মূল হবে না। দেশে আইন আছে। এ আইনের অধীনে বিচার করা য়ায়।’

তিনি বলেন, ‘এ দেশে কোনও ইয়াবা তৈরি হয় না। বাইরে থেকে আসে। সরকার যদি আন্তরিক হতো, তাহলে সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবেশ করতে পারতো না। এর সঙ্গে মূলত সরকারের এমপিরা জড়িত। আগে তাদের ধরুন।’

সরকার তাদের ধরবে না দাবি করে তিনি বলেন, ‘আসলে আগামী নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের মাঝে ভয়ভীতি সৃষ্টি করাই এর লক্ষ্য।’

বিএনপির এই নেতার অভিযোগ— বিএনপি, খালেদা জিয়া ও জনগণকে বাইরে রেখে নির্বাচন করাই সরকারের টার্গেট। কিন্ত সরকারের এ লক্ষ্য বাস্তবায়ন করা যাবে না। জনগণ তা মানবে না।

মোশাররফ বলেন, ‘এই স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। তা করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাকে মুক্ত করে তবেই আমরা একটি নির্বাচন করবো এবং সেই নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিজয়ী হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। সময় আসছে। যদি সরকার ২০১৪ সালের মতো নির্বাচনের দিকে অগ্রসর হয়, তাহলে জনগণ রাস্তায় নেমে তাদের সামনে দাঁড়াবে।’

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

/আরএআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম