মেয়রশূন্য এক সিটি, অন্যটির মেয়র কিছুই করতে পারেননি: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৮, ০২:২৯আপডেট : ২৫ মে ২০১৮, ১৬:৪০

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (ছবি- সংগৃহীত) রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে একটিতে মেয়র শূন্য এবং অন্যটির মেয়র রাজধানীবাসীর জন্য কিছুই করতে পারেননি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বৃহস্পতিবার (২৪ মে) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মুফতি রেজাউল করীম বলেন, রাজধানী ঢাকা অপরিকল্পিত এক নগরীতে পরিণত হয়েছে। মানুষের চেয়ে ক্রমে মশার বাসোপযোগী জলাবদ্ধ নগরীতে পরিণত হয়েছে। রাস্তা ও ফ্লাইওভার নির্মাণের কর্মযজ্ঞ আর খোঁড়াখুঁড়ির ফলে জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। যেখানে-সেখানে ছড়ানো ময়লা, ময়লা দুর্গন্ধযুক্ত পয়ো ও শিল্পবর্জ্যের প্রবহমান নালায় রূপ নিয়েছে।
তিনি বলেন, উন্নয়নের জোয়ারে ভাসা নগরীর সব মানুষই বিপদে পড়ে, যখন বৃষ্টি হয়। তখন পয়োবর্জ্য আর শিল্পবর্জ্য মেশা ময়লা পানি বাড়ির ভেতরে ঢোকে। সড়কগুলো হয়ে যায় নদী। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৭ বছর, কিন্তু ঢাকা নগরীর পয়োবর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণের কিছু হলো না। এভাবে একটি রাজধানী শহর চলতে পারে না।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম