আমরা একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ১৩:১৮আপডেট : ২৮ মে ২০১৮, ১৪:৫৩

নয়াপল্টনে ওয়াহিদুল ইসলামের জানাজা

সদ্যপ্রয়াত বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সৈয়দ ওয়াহিদুল ইসলাম একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমরা তার মৃত্যুতে একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম, যা কোনোদিন পূরণ হবার নয়।’  

সোমবার ( ২৮ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য সৈয়দ ওয়াহিদুল আলমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। এরআগে সকালে জাতীয় সংসদ ভবনে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, গতকাল রবিবার (২৭ মে) রাতে রাজধানীর একটি হাসপাতালে সৈয়দ ওয়াহিদুল আলম ইন্তেকাল করেন। মৃত্যুকালে সৈয়দ ওয়াহিদুল আলম স্ত্রীসহ দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও ব্যারিস্টার আকলিমা ফারজানা সুপ্রিম কোর্টের আইনজীবী।

এ বিএনপি নেতার দাফনের ব্যাপারে বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘তাকে চট্রগামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

উল্লেখ্য, মৃত্যুর আগ পর্যন্ত ওয়াহিদুল আলম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। গত কমিটিতে তিনি কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন ২০০৮-০৯ সালে। সৈয়দ ওয়াহিদুল আলম ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপি প্রতিষ্ঠার পর তিনি এই দলে যোগ দেন। ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ সাল থেকে চট্টগ্রাম-৫ আসন থেকে তিনি চার দফা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন।

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম