মাদকবিরোধী অভিযান ভালো কিন্তু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৮, ২০:৪৯আপডেট : ০২ জুন ২০১৮, ২০:৫৪

ইসলামী যুব আন্দোলনের আলোচনা সভা

মাদকবিরোধী অভিযান ভালো কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
শনিবার (২মে) পল্টনে ইসলামী যুব আন্দোলন আয়োজিত এক আলোচনায় সভায় এ মন্তব্য করেন তিনি।
চরমোনাই পীর বলেন, গত কয়েকদিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শতাধিক ব্যক্তি প্রাণ হারান—যা একটি সভ্য দেশে কোনোভাবেই কাম্য নয়। ক্ষমতাসীনরা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য পরিকল্পিতভাবে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে। মাদক একটি জাতীয় সমস্যা। এর সমাধানে যুবসমাজকে সচেতন করতে হবে এবং ইসলামী অনুশাসনের প্রতি তাদের উদ্বুদ্ধ করতে হবে।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, জাতীয় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে দলীয় মদদপুষ্ট নির্বাচন কমিশনের কারণে দেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ততই আতঙ্ক বাড়ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমির আব্দুল হক আজাদ, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরিফুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মাওলানা নেছারউদ্দিন প্রমুখ।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম