বাজেট বাস্তবায়নযোগ্য নয়: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ১৯:০৩আপডেট : ০৭ জুন ২০১৮, ১৯:০৬

আসম আব্দুর রব জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন অর্থমন্ত্রীর উত্থাপিত ২০১৮-১৯ বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়। ভোটারদের আকৃষ্ট করার জন্য ৪,৬৪,৫৭৩ কোটি টাকার চটকদারী বাজেট ঘোষণা করা হলেও রাজনীতি, রাষ্ট্র, প্রশাসন ও সরকারের দুর্বলতা ও দুর্নীতির কারণে তা বাস্তবায়ন সম্ভব হবে না।
দলের সাংগঠনিক সম্পাদক (দফতর ব্যবস্থাপনা) এস এম আনছার উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা বলেন তারা।
আসম রব ও আবদুল মালেক রতন বলেন, ‘চলতি অর্থবছরসহ বিগত কয়েক বছর যেমন বাজেটের শতকরা ৩০ ভাগের বেশি অবাস্তবায়িত থেকেছে। আগামী অর্থবছরেও এর ব্যতিক্রম হবে না। এ বাজেটের ফলে বিনিয়োগ প্রবৃদ্ধি কমে আসবে বিধায় বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না।’ 
তারা আরও  বলেন, ‘মূল্যস্ফীতির হার সরকারের নির্ধারিত সীমা ছাড়িয়ে যাবে। পরোক্ষ করের ওপর বেশি গুরুত্ব দেওয়ার ফলে জনজীবনের দুর্ভোগ বাড়বে। এছাড়া,  আগামী ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের আয়ুষ্কাল নিয়ে অর্থমন্ত্রী পূর্ণ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছেন, তা সম্পূর্ণ অনৈতিক। দেশের সব রাজনৈতিক ও শ্রেণি-পেশার নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংশোধিত আকারে বাজেট পুনরায় উত্থাপনের দাবি জানিয়েছেন জেএসডির এই দুই শীর্ষ নেতা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম