বন্যাকবলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৮, ২২:৫৭আপডেট : ১৮ জুন ২০১৮, ২৩:০০

খেলাফত মজলিস বন্যাকবলিত মৌলভীবাজারের পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। সোমবার (১৮ জুন) এক বিবৃতিতে দলটি এ আহবান জানায়।

বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বন্যায় এ পর্যন্ত ৮ জন নিহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর ও মনু নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজার শহরে ভয়াবহ বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে। বন্যায় এ অঞ্চলের সড়ক-মহাসড়ক ডুবে গেছে। লাখো মানুষের ঘর-বাড়ি পানির নিচে চলে গেছে।
বিবৃতে বলা হয়, শহর রক্ষা বাঁধ ভেঙে মনু নদীর পানি হঠাৎ করে শহরে ঢুকে পড়ায় মানুষ ঘর-বাড়ির প্রয়োজনীয় মালামাল পর্যন্ত সরাতে পারেননি। পানিবন্দি মানুষ চরম অনিশ্চয়তা ও দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও তেমন কোনও ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।
জরুরিভাবে বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনসহ সমাজের সামর্থবান মানুষদের মৌলভীবাজারের বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছে দলটি।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম