বিএনপি গঠনতান্ত্রিকভাবে দুর্নীতিকে গ্রহণ করেছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৮, ১৬:৩৫আপডেট : ২৩ জুন ২০১৮, ১৬:৩৫

গণভবনে প্রধানমন্ত্রী

বিএনপি গঠনতান্ত্রিকভাবে দুর্নীতিকে দলের নীতি হিসেবে গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দুর্নীতিকেই তারা তাদের গঠনতন্ত্রে নিয়ে এসেছে। তাদের নীতিটাই হচ্ছে- এটা (দুর্নীতিকে) আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা।’

শনিবার (২৩ জুন) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তারেক রহমানকে বিএনপির চেয়ারপারসন হিসেবে মনোনয়ন দেওয়ার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা আরও বলেন, ‘বিএনপির গঠনতন্ত্রে ছিলো- কেউ যদি দুর্নীতিতে সাজাপ্রাপ্ত হয়, তাহলে চেয়ারপারসন হতে পারবে না। তারা এই গঠনতন্ত্র পরিবর্তন করে দুর্নীতিবাজকে রাখতে সেই ব্যবস্থা করছে। এর মাধ্যমে নিজেরাই স্বীকার করেছে- তাদের দলটি দুর্নীতির দল। এই ধরনের দুর্নীতির দল ক্ষমতায় থেকে দেশের সমস্যার সমাধান করতে পারবে না। এটা প্রমাণিত সত্য। দুর্নীতি, হত্যা, মানুষ খুন, মাদক- এটাই হচ্ছে তাদের চরিত্র। যে কারণে তারা কখনও দেশের কল্যাণ ও উন্নতি করতে পারেনি।’

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘অবৈধভাবে ক্ষমতায় গিয়ে গঠিত দল জনগণকে কিছু দিতে পারে না। তারা চুরি করতে পারে। এতিমের অর্থ আত্মসাৎ করে আজ তাদের নেত্রী জেলে। আবার জেলে যাওয়ায় তার অবর্তমানে এমন একজনকে চেয়ারপারসন হিসেবে নিয়োগ করলো, যে দুই-দুটি মামলায় সাজাপ্রাপ্ত। একটিতে ৭ বছর অন্যটিতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হলে গেল বিএনপির চেয়ারপারসন।’

 

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান