গাজীপুরে ভোট ডাকাতি হয়েছে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন ‍রিপোর্ট
২৯ জুন ২০১৮, ২০:০৬আপডেট : ২৯ জুন ২০১৮, ২০:৪১





বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির গাজীপুর সিটি নির্বাচনে ভোট ডাকাতি, কারচুপি, কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন দেশবাসীকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার (২৯ জুন) বিকালে রাজধানীর পল্টনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনে অসংখ্য ভোটার ভোট দিতে পারেননি। তারপরও ব্যালট পেপার শেষ হয়ে গেছে। দলীয় সরকারের কারণেই এ অবস্থা হয়েছে। নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক পদে থেকে আজ্ঞাবহ নির্বাচন করে সিইসি নিজের পদটিকে কলঙ্কিত করেছেন।’

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে খুলনা সিটির মতো নির্বাচন হলে আগামীতে অনুষ্ঠেয় সিটি নির্বাচনগুলো বর্জন করা ছাড়া কোনও পথ থাকবে না। তামাশার নির্বাচন করে কোটি কোটি টাকা অপব্যয় জনগণ সহ্য করবে না।’


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘মাদকে দেশ সয়লাব হয়ে আছে। মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজতি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, শেখ নুর-উন-নাবী প্রমুখ।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম