তিন মেয়র প্রার্থীর নির্বাচনি প্রচারণা ফেসবুকে সরাসরি দেখাবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৮, ২১:০৬আপডেট : ৩০ জুন ২০১৮, ০৯:২৭

মোসাদ্দেক হোসেন বুলবুল, আরিফুর রহমান ও মুজিবর রহমান সরোয়ার (ওপর থেকে নিচে) আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারণা সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাবে বিএনপি। দলটির প্রচার বিভাগের সমন্বয়ে পৃথক-পৃথকভাবে তিনটি বিভাগীয় শহর থেকে সব ধরনের প্রচারণা ও গণসংযোগ ফেসবুকে লাইভ দেখানো হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং-এর সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন মেয়র প্রার্থীর নির্বাচনি বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে ‘বিএনপি কমিউনিকেশন পেজ’ থেকে। তিন জন প্রতিনিধি আলাদা-আলাদাভাবে মেয়র প্রার্থীদের নির্বাচনি প্রচারণা, বক্তব্য ও জনসংযোগ ফেসবুকে লাইভ করবেন।’
শায়রুল কবির খান জানান,নির্বাচনি প্রচারণায় নিয়োজিত প্রত্যেকটি কেন্দ্রীয় টিমের সদস্যদের সংখ্যা এবার কমে গিয়ে বেশি সংখ্যক প্রচার টিম করা হবে। এতে কেন্দ্রীয় নেতারা দায়িত্বশীল থাকবেন।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তিন সিটি নির্বাচনের জন্য পৃথক-পৃথক নির্বাচন পরিচালনা কমিটি করা হবে। স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে এ কমিটি হবে। এছাড়া, ২০ দলীয় জোটের শরিক নেতাদের সমন্বয়েও পৃথক আরও তিনটি পরিচালনা কমিটি হবে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম