‘কোটা আন্দোলনে ভর করে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ১৬:৩৭আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৮:১৪

 

 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, কোটা আন্দোলনকারীদের ওপর ভর করে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। সোমবার (২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
হাছান মাহমুদ বলেন, ‘কোটা আন্দোলনকারীদের ওপর ভর করে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। দীর্ঘদিন নীরব থাকা আন্দোলনকারীরা হঠাৎ যখন সরব হলো, এটা কিন্তু শুধু কোটার বিষয় নয়, এর মধ্যে রাজনীতিও আছে। তাদের যেসব বক্তব্য সামাজিক মাধ্যমগুলোতে এসেছে, তারা যে কোন ধরনের মানুষ, তারা যে কি পরিমাণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাবিদ্বেষী, তা তাদের বক্তব্য শুনলে বোঝা যায়। বিএনপি নিজেরা পারে না আন্দোলন করতে, এই কয়েকজন ছাত্রের, যাদের মূল উদ্দেশ্য রাজনীতি—তাদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।’

এক পক্ষের কথা শুনে সরকার কোনও সিদ্ধান্ত নেয় না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপদ্ধতি শুরুর সময়কাল থেকে দেশে কোটা পদ্ধতি চালু আছে। সেই কোটা পদ্ধতি বাতিল করতে হলেও তো কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। একদিকে কোটা বাতিল করার আন্দোলন, আরেক দিকে বহাল রাখার আন্দোলন। সরকারকে তো সবার কথা শুনতে হবে। সরকার তো এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেয় না। চার দশক ধরে যেই পদ্ধতি বহাল আছে সেটা বাতিল করতেও তো বিচার-বিশ্লেষণ এবং সময় প্রয়োজন। এই পদ্ধতি বাতিল করতে গিয়েও কেউ যেন আবার বৈষম্যের শিকার না হয় সেদিকেও তো লক্ষ রাখা প্রয়োজন। আমি আমার দাবি নিয়ে শাহবাগের মোড়ে দাঁড়ালাম আর কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিলাম, তারপর কোটা বাতিল করে দিলাম। আর রিজভী-ফখরুল সাহেবরা তা নিয়ে রাজনীতি করবেন আর সরকার সেই ফাঁদে পা দেবে, সেটা হবে না।’
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বানের পানি যখন আসে তখন খড়কুটো ধরে কেউ টিকে থাকতে পারে না। আপনারা কয়েকদিন তেল-গ্যাসওয়ালাদের সঙ্গে ছিলেন, এরপর কোটা আন্দোলনকারীদের ওপর ভর করার চেষ্টা করেছিলেন। সেটিতেও ব্যর্থ হয়েছেন। এরপর গাজীপুর নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, সেখানেও ব্যর্থ। এখন এই কোটা আন্দোলনকারীদের ওপর ভর করে খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছেন, বানের পানি এলে কেউ টিকে থাকতে পারবেন না।’



/এসও/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী