সমাজকল্যাণমন্ত্রীকে দেখতে গেলেন ২০ দলীয় জোটের অলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৮, ১৮:১৮আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৮:৩২

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের পাশে কর্নেল (অব.) ড. অলি আহমেদ (ছবি: সংগৃহীত) আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে দেখতে গেলেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদ। শনিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই মন্ত্রীকে দেখতে যান তিনি।

এ সময় রাশেদ খান মেননের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন অলি আহমেদ। তার সঙ্গে ছিলেন এলডিপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

গত ৫ জুলাই সকালে হাঁটার সময় রাস্তায় পড়ে গিয়ে আহত হন সমাজকল্যাণমন্ত্রী। রাজধানীর ৪ নম্বর মিন্টু রোডের সরকারি বাংলোর সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তার বাঁ পায়ের হিপ জয়েন্টের হাড় ভেঙে গেছে বলে জানান চিকিৎসকরা।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এসব তথ্য জানিয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রী এখন কিছুটা সুস্থ আছেন। দুর্ঘটনার পর তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

স্কয়ার হাসপাতাল সূত্রে জানা যায়, ভারতীয় চিকিৎসক ডা. ভিনু মেথু চোরিয়ানের তত্ত্বাবধানে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের চিকিৎসা চলছে।

/এএইচআর/এইচআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম