খালেদা জিয়ার মুক্তির দবিতে বিএনপির প্রতীকী অনশন চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৮, ১১:০৬আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১১:৩৫

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির প্রতীকী অনশন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মহানগর নাট্যমঞ্চে দলটির পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি চলছে। সকাল থেকে কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, ‘এ ধরনের অনশন কর্মসূচি পালন করে লাভ হবে না। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের। তাই আর কালক্ষেপন নয়। সংগঠনকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামতে হবে।’

সোমবার (৯ জুলাই) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সকাল ৯টায় এই কর্মসূচি শুরু হয়। বিকাল চারটা পর্যন্ত প্রতীকী অনশন চলবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এসময় নেতারা বলেন, ‘খালেদা জিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়লেও সরকার প্রতিহিংসার কারণে তাকে চিকিৎসা দিচ্ছে না। আমরা সরকারকে আহ্বান করবো- অনতিবিলম্বে ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করুন।’

প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ড. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে বিএনপির কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নিয়েছে দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলের নেতারা।

উল্লেখ, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া। তার মুক্তির দাবিতে এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি।

/এএইচআর/এএইচ/ এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম