শান্তিপূর্ণভাবে প্রতীকী অনশন পালনের আহ্বান মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৮, ১২:২১আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৪:৪৪

শান্তিপূর্ণভাবে প্রতীকী অনশন পালনের আহ্বান মির্জা ফখরুলের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মহানগর নাট্যমঞ্চে শান্তিপূর্ণভাবে প্রতীকী অনশন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন পালন করছি। আপনারা শান্তিপূর্ণভাবে বিকাল চারটা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন।’ সোমবার (৯ জুলাই) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বেলা সোয়া ১১টায় তিনি এসব কথা বলেন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সোমবার সকাল ৯টায় এই কর্মসূচি শুরু হয়। বিকাল চারটা পর্যন্ত প্রতীকী অনশন চলবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ড. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আতাউর রহমান ঢালী, আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নাজিম উদ্দিন আলমসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে বিএনপির কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলের নেতারা। শরিকদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় পার্টির (জাফর) মোস্তাফা জামাল হায়দার, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা’র খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

উল্লেখ, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া। তার মুক্তির দাবিতে এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি।

/এএইচআর/এএইচ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম