খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির অনশন সম্পূর্ণ নাটক: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৮, ১৬:২৮আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৭:০৮

 

মাহবুবউল আলম হানিফ (ছবি: সংগৃহীত)
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির আয়োজিত প্রতীকী অনশন সম্পূর্ণ নাটক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।


সোমবার (৯ জুলাই) রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘খালেদার মুক্তির জন্য বিএনপির অনশন সম্পূর্ণ নাটক। আইনি প্রক্রিয়া ছাড়া বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। আন্দোলন এবং বিদেশি লবিস্ট দিয়ে চেষ্টা করে তার (খালেদা জিয়া) মুক্তি মিলবে না। এসব করেও বিএনপি নেতাদের কোনও লাভ হবে না।’
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলনের নাটক বন্ধ করে সরকারের উন্নয়নের সঙ্গে থাকুন। সরকারকে সহযোগিতা করুন। তাহলে হয়তো জনগণ আপনাদের কোনও দিন ক্ষমা করেও দিতে পারে।’
কোটা সংস্কার প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে বিএনপি- জামায়াত দূর থেকে ষড়যন্ত্র করছে। কোটা সংস্কার বিষয়ে বিএনপি নানা সময় নানা কথা বলেছে। তাতেই বোঝা যায় কোটা সংস্কারের সঙ্গে তাদের ষড়যন্ত্র এক যোগসূত্রে গাঁথা।’
কোটা সংস্কারের নাম করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে অভিযোগ করে তিনি কোটা আন্দোলন থেকে শিক্ষক এবং ছাত্রদের সরে আসার আহ্বান জানান।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দাবিকে (কোটা সংস্কার) সমর্থন জানিয়েছেন। এমনকি একটি কমিটিও তৈরি করা হয়েছে। তারা এটা পর্যবেক্ষণ করছে। তাই আমি মনে করি এখন এই বিষয় নিয়ে কোনও আন্দোলন করা উচিত নয়।’
আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়ার বিষয়টি এ সময় তিনি স্মরণ করিয়ে দেন।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি একেএম রহমত উল্লাহর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক খান প্রমুখ।

/পিএইচসি/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম