সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সেলিমকে বহিষ্কারের সিদ্ধান্ত

আদিত্য রিমন
০৯ জুলাই ২০১৮, ২৩:০১আপডেট : ০৯ জুলাই ২০১৮, ২৩:৩০

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড। সোমবার (৯ জুলাই) রাতে সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থায়ী কমিটির একজন সদস্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বদরুজ্জামান সেলিম  ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে কাজ করছেন। তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করবেন না বলেও জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলেটের নির্বাচনের দায়িত্বে আছেন আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এখন সিলেটে। কাল ঢাকায় এলে তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’
এই ‍বিষয়ে জানতে চাইলে বদরুজ্জামান সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আই ডোন্ট মাইন্ড। নো প্রবেলম। আমি গতকালই (৮ জুলাই) সভাপতির কাছে গিয়ে পদত্যাগ করেছি। পদত্যাগ আর আমাকে বাদ দেওয়া, মুদ্রার এপিঠ-ওপিঠ। আমি যেহেতু নাগরিক কমিটি থেকে নির্বাচন করছি, সেহেতু দল থেকে তো করার সুযোগ নেই।’

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক