মহানগর উত্তর বিএনপির সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে ধূম্রজাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ২১:৪৭আপডেট : ১৮ জুলাই ২০১৮, ২২:১১

মহানগর উত্তর বিএনপির সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে ধূম্রজাল
ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে বুধবার গণমাধ্যমে পাঠানো একটি  সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। মহানগর উত্তর বিএনপির প্রকাশনা সম্পাদক মশিউর রহমান বাবু স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ঢাকা উত্তর বিএনপির যে ৩২ জন নেতার নাম ও স্বাক্ষর ব্যবহার করে ওই চিঠিটি দেওয়া হয়েছে তাতে ১৬ জনের স্বাক্ষরই জাল।  তাই ওই চিঠি সঠিক নয়। তবে বাবু দাবি করেছেন এ সংবাদ বিজ্ঞপ্তিটি সম্পর্কে তিনি কিছুই জানেন না। তার নাম ও স্বাক্ষর জাল করে পাঠানো হয়েছে ওই বিজ্ঞপ্তিটি।

গত ১৫ জুলাই ঢাকা মহানগর উত্তরের ২৫টি থানা এবং ৫৮টি ওয়ার্ডের কমিটি বাতিল চেয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দিয়েছিল উত্তর বিএনপির নেতাদের একাংশ। সেই চিঠিতে ৬৫ সদস্য বিশিষ্ট মহানগর কমিটির মধ্যে ৩২ জন স্বাক্ষর করেন। এই চিঠি নিয়ে মতবিরোধ দেখা দেয় দলটির নেতাদের মধ্যে।  এরপর আজ বুধবার গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মির্জা ফখরুলকে দেওয়া চিঠিতে যে ৩২ জনের স্বাক্ষর দেওয়া হয়েছে  তাতে ১৬ জনের স্বাক্ষরই জাল।  তাই ওই চিঠি সঠিক নয়। সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয় মহানগর উত্তর বিএনপির প্রকাশনা সম্পাদক মশিউর রহমান বাবুর নামে। 

এরপর এই সংবাদ বিজ্ঞপ্তির বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন মশিউর রহমান বাবু। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, এ ধরনের কোনও সংবাদ বিজ্ঞপ্তি তিনি গণমাধ্যমে পাঠাননি।  

এরপর তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমি এই ধরনের কোন সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে দেইনি। কেউ হয়তো আমরা স্বাক্ষর জাল করে এটা করেছে।
উল্লেখ্য , ঢাকা মহানগরের থানা এবং ওয়ার্ড কমিটি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে। একটি পক্ষ চাইছে ৩ জুন ঘোষিত কমিটি বাতিল হোক। আর অন্যপক্ষ চাইছে ঘোষিত কমিটি বহাল থাকুক।    

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম