সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৬:৩৩আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৭:৪৩

বিএনপি কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে পূর্বঘোষিত সমাবেশের অনুমতি পেয়েছে দলটি। আগামীকাল শুক্রবার (২০ জুলাই ) বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির উপ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনধিদল মহানগর পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলেন। তখন তিনি সমাবেশের জন্য মৌখিক অনুমতি দিয়েছেন।’

গত রবিবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে সমাবেশের এই কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগের দিন শনিবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টায় নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান পরিবারের পাঁচ সদস্য। কিন্তু সোয়া ৫টা পর্যন্ত কারাগারের ভেতরে অবস্থান করেও দেখা করতে না পেরে ফিরে যান তারা।
ওইদিন কারাগারের ফটকে খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এর আগে ওপরে গিয়ে খালেদা জিয়ার রুমের পাশে করিডোরে দেখা করতাম আমরা। কিন্তু আজ তিনি অসুস্থ জেনে এসেছি। তিনি হাঁটতে পারেন না, তার পায়ে ব্যথা। তিন-চারদিন ধরেই বেশ জ্বর। এখন বুকে ব্যথা। তিনি তো হাঁটতে পারছেন না। নামবেন কী করে? আমরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।

/এএইচআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম