বিএনপির সমাবেশ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ১৫:২৮আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৫:৪২

বিএনপির সমাবেশে নেতাকর্মীরা কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (২০ জুলাই) বিকাল ৩টার দিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ সঞ্চালনা করছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চোধুরী এ্যানী। ইতোমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসন গ্রহণ করেছেন।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার সব শাখার নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে আসছেন। নেতাকর্মীরা দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসা শুরু করে। বিএনপির কার্যালয়ের সামনে ফকিরুপুল থেকে কাকরাইলের দিকে আসার রাস্তাটি পুরোপুরি বন্ধ রয়েছে এবং কাকরাইল থেকে ফকিরাপুলের দিকে যাওয়ার রাস্তাটিতে নেতাকর্মীদের অবস্থান থাকায় যানজট তৈরি হয়েছে।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের বিক্ষোভ সমাবেশে লাখো মানুষের উপস্থিতি নিশ্চিত করতে বৃহস্পতিবার রাতে দলের শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করেন।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ছাত্রদল-যুবদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল তাঁতী দলসহ অন্যান্য দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।

/এএইচআর/এসটিএস/এনআই/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম