পুলিশের সহায়তায় ছাত্রলীগ মাহমুদুর রহমানের ওপর হামলা করেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ২০:০৪আপডেট : ২২ জুলাই ২০১৮, ২০:৩৭

হামলায় আহত মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, পুলিশের সহায়তায় আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমানের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
রবিবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মাহমুদুর রহমান মামলায় হাজিরা দিতে কুষ্টিয়ায় গিয়েছিলেন। তিনি জামিনও পান। এ সময় আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। যুবলীগও ছিল। ছাত্রলীগের সন্ত্রাসীদের উপস্থিতি জেনে বিচারকের হস্তক্ষেপ চান মাহমুদুর রহমান। বিচারক আদালতে দায়িত্বরত ওসিকে ব্যবস্থা নিতে বলেন। মাহমুদুর রহমান নিজেও উপর মহলের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বরং পুলিশ মাহমুদুর রহমানকে আদালত থেকে বের করে এনে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে তুলে দেয়।’
হামলার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা মাহমুদুর রহমানকে কীভাবে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে তা এরই মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। গুরুতর আহত হওয়ার পরও তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। একজন জনপ্রিয় সম্পাদকের ওপর এভাবে নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘মাহমুদুর রহমান গণতন্ত্রের প্রশ্নে সব সময় সোচ্চার। তাই সরকার পরিকল্পিতভাবে হামলা করিয়েছে। এই সরকার দেশের সবকিছু ভেঙে দিয়েছে। মানুষের অধিকার হরণ করেছে। তীব্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরিয়ে দিতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

আরও পড়ুন: কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলা

/এএইচআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম