আ.লীগ মুক্তচিন্তার ওপর আঘাত করে চলেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ১৩:৫৩আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৬:২১

প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগ মুক্তচিন্তার ওপর আঘাত করে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে একাংশ) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে একাংশ) আয়োজিত কুষ্টিয়ায় আদালত চত্বরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘মাহমুদুর রহমানের ওপর হত্যার উদ্দেশে যে আক্রমণ হয়েছে আমি তার তীব্র নিন্দা জানিয়েছি। গতকালই আমি বলেছি এই হামলা পূর্ব পরিকল্পিত। এই ঘটনার সময় আমি একটা সভায় ছিলাম। আমি তখনই জানতে পারি হামলার ঘটনা। সেখানে পুলিশের দায়িত্বে যিনি আছেন তিনি আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর একজন সন্ত্রাসী। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনার সময়ই ফোন করেছি। তখন আমাকে আশ্বস্ত করে বলেছেন, তিনি মাহমুদুর রহমানের নিরাপদে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। আমাদের দুর্ভাগ্য, পুলিশের উপস্থিতিতে যেভাবে মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে, আহত করা হয়েছে, এটা ইদানীংকালের নজিরবিহীন ঘটনা।’

তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ মুক্তচিন্তার ওপর আঘাত করে চলেছে। পরিকল্পিতভাবে গণমাধ্যম কর্মী, যারা স্বাধীন চিন্তা করেন তাদের ওপর আক্রমণ করছে। তাদের ধ্বংস করে দিতে চাচ্ছে। কোনও রকম স্বাধীন মত প্রকাশের ব্যাপারে তারা ঘোরবিরোধী। এরা ছদ্মবেশে ভিন্ন পরিচয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, যার পূর্বশর্ত হিসেবে মুক্ত গণমাধ্যম ধ্বংস করতে চায়। ১৯৭১ সালে যেই যুদ্ধ করা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আজকে তারা এই গণতন্ত্রকে ধ্বংস করছে। তারা পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ধ্বংস করছে। আমি মাহমুদুর রহমানের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যারা এর জন্য দায়ী তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

/এসও/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম