বিকালে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ১৩:৫২আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৬:৪০

বিএনপি আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় রাজশাহী, বরিশাল, সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে (ইসি) যাবে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
সোমবার (২৩ জুলাই) বেলা তিনটার দিকে তারা ইসিতে যাবেন বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক করবেন তারা। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
বিএনপির সূত্র জানায়, বৈঠকে তারা তিন সিটি নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, ধানের শীষ প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া এবং তিন সিটিতে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবেন।
এছাড়া, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা এবং ইভিএম ব্যবহার না করার জন্য বিএনপির পক্ষ থেকে ইসির কাছে দাবি জানানো হবে।

/এএইচআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম