শোকের মাসের কর্মসূচি পালনের নামে চাঁদাবাজি হয় কিনা তা মনিটরিংয়ের জন্য নেতাদের বলা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘শোকের মাসের ভাবগাম্ভীর্য বজায় রেখে বিলবোর্ড, পোস্টার ও ব্যানার তৈরিতে শৃঙ্খলা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি পালনে যেন বঙ্গবন্ধুর মর্যাদা ও এ মাসের ভাবগাম্ভীর্য ক্ষুণ্ণ না হয়—সেদিকে লক্ষ রাখতে বলা হয়েছে। কেউ যেন শোক পালনের নামে চাঁদাবাজি করতে না পারে, নেতাদের তা মনিটরিং করতে বলেছি।’
শুক্রবার (৩ আগস্ট) বঙ্গবন্ধু এভিনেউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
শোকের মাসের কর্মসূচি পালনের লক্ষ্যে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ শাখা, সহযোগী সংগঠনের নেতারা, ঢাকার দুই সিটি মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নিরাপদ সড়কের আন্দোলনে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশ ঘটেছে: ওবায়দুল কাদের








