জাপার নেতাদের সংবাদমাধ্যমে কথা বলতে এরশাদের অনুমতি লাগবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৮, ২৩:৪০আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ২৩:৪০

জাতীয় পার্টি

এখন থেকে জাতীয় পার্টির (জাপা) নেতাদের পত্রপত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে কথা বলতে এবং টেলিভিশন টকশো’তে অংশ নিতে অনুমতি লাগবে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পূর্বানুমতি ছাড়া গণমাধ্যমে তারা কথা বলতে পারবেন না। শুক্রবার (৩ আগস্ট) বিকালে সিনিয়র নেতাদের সঙ্গে বসে এরশাদ এ সিদ্ধান্ত নেন।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
খন্দকার দেলোয়ার জালালী বলেন, ‘টেলিভিশন, দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টালসহ সব গণমাধ্যমে সাক্ষাৎকার দিতেও পার্টি চেয়ারম্যানের অনুমতি নিতে বলা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই নির্দেশ দিয়েছেন। এই আদেশ এরই মধ্যে কার্যকর হয়েছে।’
জানতে চাইলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে সন্ধ্যায় এ বিষয়ে দলের চেয়ারম্যান এ সিদ্ধান্ত গ্রহণ করেন। বিশেষ করে কিছু নেতাকর্মী দলের কৌশল না জেনে, না বুঝে টেলিভিশনে, গণমাধ্যমে কথা বলেন। এতে করে মানুষের কাছে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ কারণে স্যার মনে করেছেন, মিডিয়ায় কথা বলার আগে তার অনুমতি নিতে হবে।’
জিএম কাদের আরও বলেন, ‘আলোচনায় অনেকে পার্টির দুর্নাম করে বেড়ায়, সরকারের প্রশংসা করে বা বিরোধী দলের সমালোচনা করে দলের কৌশল না জেনে। এতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এটা বন্ধ করতেই এই সিদ্ধান্ত।’
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা তো ব্যক্তিমালিকানার সংগঠন। এ কারণেই এ সিদ্ধান্ত। যেখানে মত প্রকাশের সুযোগ নেই, সেখানেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।’

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম