ফেসবুকে অপপ্রচারে বিএনপি জড়িত: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ১৬:৪২আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৬:৪৬

ওবায়দুল কাদের (ফাইল ফটো) শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুকে যে অপপ্রচার হয়েছে তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার দল জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ধানমন্ডির অফিসে হামলার সঙ্গেও বিএনপি জড়িত বলে তিনি দাবি করেন।

রবিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি নেতা আমির খসরু মাহমুদের ফোনালাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমর্থন দেওয়ার মধ্য দিয়ে  একটি অরাজনৈতিক আন্দোলনে তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি আমির খসরু মাহমুদের বক্তব্যে সমর্থন দিয়ে প্রমাণ করলেন একটি অরাজনৈতিক আন্দোলনে আপনারা জড়িত। আপনার ষড়যন্ত্র ফাঁস হয়েছে। অবশেষে তাদের থলের বেড়াল মিউ করে বেরিয়ে গেছে। বিএনপি ও তার দলের দোসররা এই ছাত্রছাত্রীদের অরাজনৈতিক আন্দোলনের ওপর ভর করে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। গতকাল ও আজকের হামলার পর এটা প্রমাণিত যে মির্জা ফখরুল ও তার দল এ হামলায় জড়িত।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংযত থাকার নির্দেশ দিয়েছেন। আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়েছে কেউ তা প্রমাণ করতে পারলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।  

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম