এই আন্দোলনে সরকার ‘প্যারালাইজড’ হয়ে গেছে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ১৮:০৯আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৮:১৪

আলোচনা সভায় মওদুদ আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরকার প্যারালাইজড হয়ে গেছে। রবিবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মওদুদ আহমদ বলেন, ‘এই যে সরকারের ব্যভিচার, কুশাসন, দুঃশাসনের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ আছে, সেটাও একটি সময় আসবে যখন বিস্ফোরিত হবে। আমরা কি কেউ জানতাম যে এ দেশে কোটা আন্দোলন হবে? আমরা কি সপ্তাহখানেক আগেও জানতাম যে এই আন্দোলনে সরকার প্যারালাইজড হয়ে যাবে? তারা সরকারকে প্যারালাইজড করে দিয়েছে। সরকারের কাছে এটার কোনও উত্তর নেই, এই কারণে তারা কৌশল গ্রহণ করছে। এটাকে দমন করার কৌশল গ্রহণ করছে।’
দমন করার কৌশল নিয়েও শিক্ষার্থীদের মনের ক্ষোভ যাবে না— এ দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘তাদের মনের পুঞ্জীভূত ক্ষোভ— এটা তো যাবে না। তাদের ঘরে ফিরিয়ে দিতে পারবেন, তাদের ওপর মামলা করতে পারবেন কিন্তু তাদের মনের ক্ষোভ তো দূর করতে পারবেন না। কারণ, এভাবে এটা করা সম্ভবপর নয়। সরকারের উচিত ছিল একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া। এরা কখনও সেটা করে না। মুখে এক কথা বলে, করে আরেক কাজ। আমি মনে করি, বর্তমান প্রেক্ষাপটে এই সরকারের অবিলম্বে পদত্যাগ করে উচিত। অবিলম্বে নির্বাচনের দাবি জানাই।’
দেশের মানুষের আস্থা এই সরকারের ওপর নেই দাবি করে মওদুদ আহমদ বলেন, ‘এই কোমলমতি শিক্ষার্থীরা তো সরকারকে অচল করে দিয়েছে। আমরা তো এখনও কোনও কর্মসূচি দিইনি। তার আগেই তো এই অবস্থার সৃষ্টি হয়েছে।’
এই ঘটনার মধ্যে দিয়ে আরেকটি জিনিস এক্সপোজ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এমনভাবে চলছি যে আমরা কখনও এর গভীরে কখনও যাইনি। কিন্তু এবার এই ঘটনায় দেখা যাচ্ছে, তিনজন মন্ত্রীর গাড়ির ড্রাইভারের লাইসেন্স নেই, লাইসেন্সের জন্য এমপি পঙ্কজ দেবনাথ তো দুই ঘণ্টা আটকে ছিলেন। সচিবের গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। পুলিশের গাড়ির চালকের লাইসেন্স নেই। তারাই আইনরক্ষাকারী, তাদেরই আমাদের রক্ষা করার কথা আর তাদেরই ড্রাইভারের লাইসেন্স নেই। এতেই বোঝা যায় দুর্নীতি যার দুঃশাসনে দেশ ভরে গেছে।’
মওদুদ আহমদ বলেন, ‘এটা তো দুর্নীতি, দেশে এক লাখ চালক নাকি লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে। আবার ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা আরও বেশি। এই বাস-ট্রাকগুলোর মালিক কারা? খুঁজে দেখবেন এটা শুধু নৌমন্ত্রী নন, সরকারের অনেক মন্ত্রী-এমপি আছেন এই বাস-ট্রাকের মালিক। এদের প্রত্যেকের নাম ঘোষণা করতে হবে। সরকারকে বলবো, যদি স্বচ্ছতা প্রমাণ করতে চান তাহলে তাদের নাম প্রকাশ করুন। শুধু নৌমন্ত্রী নন, এদের সবাইকে দায়-দায়িত্ব নিতে হবে।’

 

/এসও/এইচআই/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম