নতুন সড়ক পরিবহন আইন জনগণের সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ০১:৫৩আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৪:৩৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো) মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া নতুন সড়ক পরিবহন আইন জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘প্রস্তাবিত এই আইনের খসড়ায় অনেক অসঙ্গতি আছে। মঙ্গলবার (৭ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত আইন নিয়ে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত আইনের এক নম্বর অসঙ্গতি হচ্ছে, ট্রান্সপোর্ট মালিকদের সম্পর্কে খসড়া আইনে কোনও কিছু বলা নেই। দ্বিতীয়ত, যদি কারো দুর্ঘটনায় মৃত্যু ঘটে, সেখানে বলা হয়েছে, যদি হত্যার উদ্দেশ্যে নিয়মনীতির বাইরে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় কেউ মারা গেলে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর।’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি ছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সেটা এই খসড়া আইনে নেই।’ মির্জা ফখরুল বলেন, ‘এতদিন বলা হলো আমরা আইন আনছি, আইন করছি। এখন কিন্তু দেখা গেলো যে কোটার মতোই অবস্থা দাঁড়িয়ে গেলো। আরেকটা প্রতারণা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন হয়েছে। এখনো পাস হয়নি। আশা করবো আইন হওয়ার আগে বিষয়টি আবার তারা বিবেচনায় নিয়ে দেখবেন।’

২০ দলীয় জোটের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিশু-কিশোরদের ওপরে পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলা, আলোকচিত্রীদের ওপর নির্মম নির্যাতন, প্রবীণ আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে জোট।’

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান।

/এএইচআর/জেজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক