মধ্যরাতে বাসায় ফিরেছেন বিএনপি নেতা মাহমুদা হাবিবা ও তার স্বামী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৮, ০২:৩৬আপডেট : ১২ আগস্ট ২০১৮, ০২:৪৩





মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদ

নিখোঁজ থাকার ২৪ ঘণ্টার মধ্যে নিজের বাসায় ফিরলেন বিএনপির তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদ। মাহমুদা হাবিবার ছোটভাই শনিবার (১১ আগস্ট) দুপুরে বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করেছিলেন, শুক্রবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে তার বোন ও ভগ্নিপতির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।


শনিবার (১১ আগস্ট) দিবাগত রাত সোয়া একটার দিকে মাহমুদা হাবিবা ও তার স্বামীর ফিরে আসার কথা নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনে মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
হাবিবার পরিবারকে উদ্ধৃত করে শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার মধ্যরাতে মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদ বাসায় ফিরেছেন। তাদের কোনও অভিযোগ নেই।’
শনিবার দুপুরে মাহমুদা হাবিবার ছোটভাই আসিফ আব্দুল্লাহ দাবি করেন, ‘শুক্রবার দিনগত রাত ১২টার দিকে আমরা জানতে পারি, মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদকে র‌্যাব-৪ এ আটক রাখা হয়েছে। যদিও ঘটনাস্থলে গেলে আমাদের কাছে তারা স্বীকার করেনি। এরপর আমার বড় ভাই উত্তরায় থানায় জিডি করতে গেলে জিডি নেওয়া হয়নি।’ র‌্যাব-৪ ও উত্তরা মডেল থানায় বাংলা ট্রিবিউন থেকে যোগাযোগ করলে দায়িত্বশীলরা জানান, তারা এ ধরনের কোনও ঘটনার কথা জানেন না।
শনিবার দুপুরে র‍্যাব ৪ এর অপারেশন্স অফিসার এএসপি সাজিদুল ইসলাম বলেন, ‘আটকের বিষয়ে আমি এখনও কিছু জানি না।’ উত্তরা মডেল থানার ডিউটি অফিসার এসআই সুজন জানান, ‘এই নামের কেউ আমাদের কাছে আটক বা গ্রেফতার নেই।’

আরও পড়ুন:
বিএনপি নেতা মাহমুদা হাবিবা ও তার স্বামীকে তুলে নেওয়ার অভিযোগ

 

/এসটিএস/ এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম